সাইক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পুরো টিমকে নিয়ে গাজীপুরের অ্যামেইজিং রিসোর্টে ছিল এক প্রাণবন্ত ও আনন্দঘন পিকনিক আয়োজন।
সারাদিন জুড়ে সবাই অংশ নিয়েছে নানা ধরনের মজার এক্টিভিটিতে, যেমনঃ গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা, সুইমিং, আড্ডা এবং আরও অনেক আনন্দময় আয়োজনে।
ব্যস্ত কর্মজীবনের বাইরে এমন মুহূর্তগুলো আমাদের পারস্পরিক সম্পর্ক, টিম স্পিরিট এবং একসাথে এগিয়ে যাওয়ার শক্তিকে আরও দৃঢ় করে। স্মৃতিময় একটি দিন, যা দীর্ঘদিন হৃদয়ে থেকে যাবে।